পেরুতে স্কুলশিক্ষার্থী বহনকারী একটি ট্রাক গিরিখাতে পড়ে ১৭ জন নিহত হয়েছে। দেশটির আন্দিজ পর্বতমালার একটি প্রত্যন্ত অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। সোমবার এই তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি রাস্তা থেকে ১০০ মিটার নিচে পড়ে গিয়েছিল বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। নিহতদের মধ্যে শিশু, একজন শিক্ষক ও কয়েকজন অভিভাবক রয়েছেন।
হুয়ানুকো শহরে একটি অনুষ্ঠানে যোগদান শেষে পার্বত্য রাস্তা দিয়ে তারা বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার করেন।
দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। বেঁচে যাওয়া চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পেরুতে এই ধরণের দুর্ঘটনা নতুন কিছু নয়, বিশেষ করে পার্বত্য এলাকায়। সূত্র: বিবিসি।