৪ দিনের রিমান্ডে দিল্লির আইনমন্ত্রী

 
প্রতারণা, জালিয়াতি ও চক্রান্তের অভিযোগে গ্রেফতার দিল্লির আইনমন্ত্রী ও আম আদমি পার্টি সদস্য জিতেন্দ্রনাথ সিং তমারকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করে ভিশান্ট বিহারের একটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আদালতে নেয়ার পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
 
পুলিশের একটি সূত্র জানিয়েছে, সোমবার রাতে তমারের বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও চক্রান্তের অভিযোগ আনা হয়েছে। তমারের আইনের ডিগ্রি ভুয়া বলে অভিযোগ তোলা হয়েছে।
 
আপ নেতা সঞ্জয় সিং বলেছেন, কোনো ধরণের নোটিশ ও পূর্ব তথ্য ছাড়াই দিল্লির আইনমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি সরকার এটা করাচ্ছে।
তিনি বলেছেন, তমারের মামলা আদালতে বিচারাধীন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে তার সনদ ঠিক আছে। সূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।