পানির সমস্যা মেটাতে তিন বিয়ের বিধান!

 
পানির সমস্যা মেটাতে অদ্ভুত এক বিধান দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড এলাকার তিকমগড় জেলার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) বি কে পাণ্ডে। লিধোরা গ্রামের এক সমাবেশে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘একজন স্ত্রী থাকবে সন্তানের জন্ম দেয়ার জন্য, অন্য দুই স্ত্রী থাকবে দূর থেকে গিয়ে জল তুলে আনার জন্য।’
 
উদ্ভট এই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে এই কর্মকর্তা বলেন, ‘‘কিছুদিন আগে আমি বাইওয়াড় গ্রামের জাতারা ব্লকে গিয়েছিলাম, তখন দেখেছিলাম রাত দুইটার সময় এক মহিলা জল তুলছেন। যারা করিত্কর্মা তাদের তিনটি বউ থাকা উচিত, যদি তারা জল খেতে চায়। তবে যারা করিত্কর্মা নয় তিনটি বউ তাদের সাধ্যের বাইরে।’’
 

মধ্যপ্রদেশের এই অঞ্চলে বছরের পর বছর জলের সমস্যা রয়েছে। গ্রীষ্মকালে এই সঙ্কট আরও তীব্র হয়। বুন্দেলখণ্ডে কী মহিলার সংখ্যা যথেষ্ট? এমন প্রশ্নের উত্তরে বি কে পাণ্ডে বলেন, এটা সত্যি যে বুন্দেলখণ্ডে মহিলার সংখ্যার হার কম। এই পাঁচ জেলায় কেউ মেয়ের বিয়ে দিতে চায় না জলের সমস্যার জন্য। কারণ সবাই জানেন, বিয়ে দিলে তাঁর মেয়েকে দীর্ঘ পথ হেঁটে গিয়ে জল তুলে তা বয়ে আনতে হবে।