অরল্যান্ডোয় সমকামীদের ক্লাবে হামলার পরে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়েছে। রবিবার এই হামলায় ৪৯ জন নিহত হয়েছে।
আগ্নেয়াস্ত্র প্রতিষ্ঠান স্মিথ অ্যান্ড ওয়েসনের শেয়ারের দাম বেড়েছে ৬.৯ শতাংশ যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী স্টুর্ম, রুগার অ্যান্ড কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৮.৫ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রে এমন হত্যাকাণ্ডের পরে সাধারণত আগ্নেয়াস্ত্র প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বাড়ে।
বিনিয়োগকারীরা পূর্বাভাস দিয়েছেন যে, ক্রেতারা আশংকা করবে যে আরো বন্দুক নিয়ন্ত্রণ আইন আরো কঠোর করা হবে যার কারণে বিক্রি বৃদ্ধি পাবে। রবিবারের এই হামলা ছিল আধুনিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় হত্যাকাণ্ড যাতে ৪৯ জন নিহত হয়।
যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক ও আগ্নেয়াস্ত্র ব্যুরো জানিয়েছে, হামলাকারী মতিন একটি ৯মিলিমিটার সেমিঅটোমেটিক হ্যান্ডগান ও .২২৩ ক্যালিবার এআর রাইফেল কিনেছিলেন। ফেøারিডা থেকে মাত্র ১০ দিনের মধ্যে সম্পূর্ণ আইন মেনে এই দুটি বন্দুক কিনেছিলেন তিনি।
বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট আইন কঠোর করার ঘোষণা দেয়ার পরেও বিক্রি বৃদ্ধি পেয়েছিল। দেশটির সংবিধান প্রত্যেক ব্যক্তিকে অস্ত্র রাখার অধিকার দিয়েছে। বিবিসি।