যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের নাইট ক্লাবে হামলাকারী ওমর মতিন ওই ক্লাবে নিয়মিত যেতেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, তিনি গ্রিন্ডরসহ সমকামীদের বিভিন্ন অ্যাপও ব্যবহার করতেন। আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিনকে (২৯) প্রায়ই দেখা যেত ক্লাবে এক কোনায় বসে মদ খাচ্ছেন। কখনো মাতাল হয়ে চিৎকার করতেন, বাগ্বিতণ্ডায়ও জড়িয়ে পড়তেন।
মতিনের স্ত্রী নূর জাহি সালমান কর্তৃপক্ষকে কোনো সহযোগিতা করছেন না বলে অভিযোগ করেছেন পুলিশের এক কর্মকর্তা।
ওই ক্লাবে নিয়মিত যাতায়াত করা টি স্মিথ বলেন, তিনি কমপক্ষে ১২ বার মতিনকে ক্লাবে দেখেছেন। কখনো তাঁকে চুপচাপ বসে মদ খেতে দেখা যেত। কখনো দেখা যেত মাতাল হয়ে চিৎকার-চেঁচামেচি করছেন। বিবিসি