ফ্রিজ নিয়ে সুষমার টুইট ভাইরাল

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, গৃহস্থালি যন্ত্রপাতির ব্যাপারে তিনি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি নন। এক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 
 
টুইটারে করা তার এ মন্তব্যটি অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভেংকট নিক নামের টুইটার ব্যবহারকারী ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও খাদ্য সরবরাহ মন্ত্রী রামবিলাস পাসোয়ানকে ট্যাগ করে টুইট করে বলেন, প্রিয় মন্ত্রী মহোদয়রা, স্যামসাং আমার কাছে একটি ত্রুটিপূর্ণ ফ্রিজ বিক্রি করেছে। কিন্তু এখন তারা সেটি বদলে দিতে চাচ্ছে না।
 
এর জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার এই প্রশ্নে সাড়া দিয়ে বলেন, ভাই, রেফ্রিজারেটরের ব্যাপারে আমি আপনাকে সহযোগিতা করতে পারবোনা। আমি মানুষের দুর্দশা নিয়ে খুব ব্যস্ত। তার এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পরে এবং এরকম একটি অপ্রাসঙ্গিক বিষয়ে ভদ্রভাবে উত্তর দেওয়ায় অনেকে সুষমাকে অভিনন্দন জানান। উল্লেখ্য, সুষমা প্রায়ই তার সাহায্যপ্রার্থীদের টুইটারে সাড়া দিয়ে থাকেন। বিবিসি।