একটি মানুষখেকো সিংহ ধরতে গিয়ে ১৮টি সিংহকে গ্রেফতার করেছে ভারতীয় কর্মকর্তারা। জানা গেছে, মানুষখেকো সেই সিংহটি তিনজন মানুষকে হত্যা করেছে বলে জানা গেছে।
ভারতের গুজরাট রাজ্যের বন কর্মকর্তারা সিংহগুলোর পায়ের ছাপ ও শারীরিক বর্জ্য মিলিয়ে মানুষখেকো সিংহটিকে চিহ্নিত করা হবে। ‘অপরাধী’ সিংহটিকে সারাজীবনের জন্য চিড়িয়াখানায় পাঠিয়ে দেয়া হবে। বাকিদের গির অভয়ারণ্যে ছেড়ে দেয়া হবে।
এশিয়াটিক সিংহের একমাত্র এই অভয়ারণ্যের কাছে ছয়টি হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গুজরাটের শীর্ষ বন কর্মকর্তা জেএ খান বলেন, সিংহগুলোকে গত দুই মাসে ‘গ্রেফতার’ করা হয়েছে এবং ‘অপরাধী’ সিংহটিকে চিহ্নিত করা না পর্যন্ত তাদের আলাদা খাঁচায় রাখা হবে। তিনি বলেন, আমরা ‘অপরাধী’ সিংহটিকে প্রায় চিহ্নিত করতে পেরেছি, তবে আমরা আরো নয়টি সিংহের পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছি। বিবিসি।