নাইজার জানিয়েছে, সাহারা মরুভূমিতে আলজেরিয়ার সীমান্তের কাছে ৩৪ অভিবাসীর মৃতদেহ পাওয়া গেছে। এদের মধ্যে ২০টি শিশুর মৃতদেহ রয়েছে।
সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, মরুভূমির শহর আসামাক্কার কাছে লাশগুলো পাওয়া যায়।
নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী বাজৌম মোহম্মদ বলেছেন, মানবপাচারকারীদের দ্বার পরিত্যক্ত হওয়ার পর তারা তৃষ্ণায় মারা যান।
তিনি জানান, নিহত প্রাপ্তবয়স্কদের মধ্যে নয়জন নারী ও পাঁচজন পুরুষ রয়েছে। এরা ৬ থেকে ১২ জুনের মধ্যে মারা গেছে বলে জানিয়েছেন তিনি।
নিহতদের মধ্যে দুইজন নাইরেজিয়ান বলে জানা গেছে। তবে বাকিরা কোন দেশের নাগরিক সেটি জানা যায়নি।
সাব-সাহারান আফ্রিকা ও ইউরোপের মধ্যকার অন্যতম অভিবাসী রুট নাইজার।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) মতে, গত বছর এক লাখ ২০ হাজার অভিবাসী নাইজারের উষর উত্তরাঞ্চল আগাদেজ অতিক্রম করেছে। সম্প্রতি কঢেকজ হাজার অবৈধ অভিবাসী আলজেরিয়ায় গমন করেছে। এদের প্রধান রুট ছিল মালি ও নাইজার।