বেলজিয়ামে হামলার পরিকল্পনাকারী সন্দেহে আটক ১২

বেলজিয়ামের ব্রাসেলসে নতুন করে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে ১২ জনকে আটক করেছে দেশটির পুলিশ। সন্ত্রাসবিরোধী এক অভিযানে তাদের আটক করা হয়।
 
শনিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
 
শুক্রবার (১৭ জুন) থেকে শনিবার ব্রাসেলসের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোট ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে আটক করা হয়।