সুদানে চার মাসের যুদ্ধবিরতি ঘোষণা

সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির ব্লু নাইল এবং সাউথ কর্দোফানে চারমাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রাজ্য দুটিতে সশস্ত্র বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর যুদ্ধে বহু মানুষ মারা পড়ছে। ২০১১ সাল থেকে সেখানে যুদ্ধ করছে সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ।
 
শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার আহমেদ খলিফা আল শামি বলেন, সরকারের এই মহত উদ্যোগের ফলে বিদ্রোহীরা অস্ত্র ত্যাগ করে শান্তি প্রক্রিয়ায় অংশ নেয়ার সুযোগ পাবে।
 
দীর্ঘ যুদ্ধের পরেও কোনো পক্ষ রাজ্য দুটির নিয়ন্ত্রণ নিতে পারেনি। সূত্র: বিবিসি