প্রথমবারের মত নারী মেয়র নির্বাচিত করছে রোম

ইতালির রাজধানী রোমের বাসিন্দারা প্রথমবারের মত এক জন নারী প্রার্থীকে মেয়র হিসেবে নির্বাচিত করতে চলেছে। রবিবার ভোট গ্রহণ শুরু হয়েছে শহরটিতে। জনমত জরিপে দেখা যাচ্ছে, ভার্জিনিয়া র‌্যাগিকেই বেছে নিতে চলেছেন ভোটাররা।
 
৩৭ বছর বয়সী আইনজীবী ও স্থানীয় কাউন্সিলর র‌্যাগি মাত্র কয়েক মাসের নির্বাচনী প্রচারণাতেই সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদে পরিণত হয়েছেন। কয়েক মাস আগেও তাকে তেমন কেউ চিনতেন না।
 
র‌্যাগি ফাইভ স্টার মুভমেন্ট (এম৫এস) এর উদীয়মান তারকা। ইতালির প্রতিষ্ঠান বিরোধী দলটিকে কমেডিয়ান বেপে গ্রিলো গঠন করেন। মাত্র সাত বছর পুরনো দল থেকে রোমের মেয়র নির্বাচিত হওয়াকে দলটির জন্য অসামান্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সূত্র: বিবিসি