বেলজিয়ামে ছুরি নিয়ে হামলা, ২ পুলিশ আহত

বেলজিয়ামে চারলেরই শহরে ছুরিধারী ব্যক্তির হামলায় দুই পুলিশ আহত হয়েছে। হামলাকারীকে গুলি করে আহত করা হয়েছে বলে জানিয়েছে চারলেরই পুলিশ।
 
জানা গেছে, শহরের প্রধান পুলিশ স্টেশনের সামনে ছুরি নিয়ে হামলার সময় ওই ব্যক্তি আল্লাহু আকবর বলে চিৎকার করে। স্থানীয় পুলিশ টুইটারে দেয়া পোস্টে বলেছে, ছুরিধারী এক ব্যক্তির হামলায় দুই জন পুলিশ আহত হয়েছে, হামলার সময় সে আল্লাহু আকবর বলে চিৎকার করেছিল। হামলাকারী ব্যক্তিকে গুলি করা হয়েছে, তবে সে জীবিত আছে। জানা গেছে আহত দুই পুলিশের একজনের অবস্থা গুরুতর। বিবিসি।