যুক্তরাষ্ট্রে নর্থ ক্যারোলিনার চ্যারলিওটে শহরে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেখানকার পরিবেশ ক্রমেই উত্তাল হয়ে উঠায় প্রশাসন এই ব্যবস্থা গ্রহণ করেছে।
রাজ্যের গভর্নর পেট ম্যক্রোরি সাংবাদিক ও অন্যান্য নাগরিকের ওপর হামলা এবং ভাঙচুর মোকাবেলা করতেই সেখানে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় রাত ধরে চলছে এই বিক্ষোভ। ইতোমধ্যে বিক্ষোভ একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কেউ কেউ বলছে তিনি এখনও মারা যান নি।
মঙ্গলবার ৪৩ বছর বয়সী কেথ ল্যমোন্ট স্কটকে হত্যার মধ্য দিয়ে মূলত ঘটনার সূত্রপাত হয়। পুলিশ গুলি করে তাকে হত্যা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পুলিশের দাবি, স্কটকে গুলি করার আগে বার বারই তার হাতের অস্ত্র নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল পুলিশ। তবে এই দাবি অস্বীকার করে পরিবার জানায়,সে সময় স্কট বই পড়ছিলেন। বিবিসি
ইত্তেফাক/এমএইচ