বন্যা ও ভূমিধস: ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ২৬

 
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জন হয়েছেন। এখনো  নিখোঁজ রয়েছেন ১৯ জন। বৃহস্পতিবার দেশিটির কর্মকর্তারা এই তথ্য জানান।
 
জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার গারুটের পশ্চিমাঞ্চলে ত্রাণ সরবরাহ শুরু করা হয়েছে। ঐ অঞ্চলটিতে ২৩ জনের প্রাণহানি ও ১৮ জন নিখোঁজ রয়েছেন। 
 
দুর্যোগ সংস্থা জানায়, এই বন্যা ও ভূমিধসে যারা মারা গেছে তাদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। 
 
নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাতে ত্রাণবাহী দল ও সেনা সদস্যরা গারুটে গেছেন।
 
দুর্যোগ সংস্থার প্রধান উইলিয়াম রামপাঙ্গিলি এক বিবৃতিতে জানান, আকাশ পথে ড্রোন বিমানের সাহায্যে ক্ষয়ক্ষতির পরিমাপ করা হচ্ছে। খবর: এএফপি।
 
ইত্তেফাক/এএসএস