মিশরীয় উপকূলে অভিবাসপ্রত্যাশীদের বহনকারী নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। জানা যায়, নৌকাটিতে প্রায় ৬শ’ আরোহী ছিল। তাদের মধ্যে ১৬৯ জীবিত জনকে উদ্ধার করা গেছে।
অনেক মানুষ সাগরে ডুবে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, মিশরের কাফর আল-শেখ উপকূলে নৌকাটি ডুবে যায়। নৌকাটির ক্রু সদস্যদের চারজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বিবিসি
ইত্তেফাক/এমএইচ