আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী হিজব-ই-ইসলামির সঙ্গে শান্তিচুক্তি করেছে দেশটির সরকার। যুদ্ধবাজ নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের নেতৃত্বাধীন গোষ্ঠীটির সঙ্গে গত বৃহস্পতিবার রাজধানী কাবুলে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বিবিসি জানিয়েছে, আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম জঙ্গি গোষ্ঠী হেজব-ই ইসলামের প্রতিনিধি এবং আফগান কর্মকর্তারা টিভিতে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী, সশস্ত্র গোষ্ঠীটি দেশটির সরকারবিরোধী সব কার্যকলাপ থেকে বিরত থাকার পাশাপাশি সংবিধান মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। এর বিনিময়ে গুলবুদ্দিন হেকমতিয়ারকে সব ধরনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হবে। সেই সঙ্গে গোষ্ঠীটির বন্দী সদস্যদেরও মুক্তি দেওয়া হবে। হেকমতিয়ার চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তার পরিবর্তে চুক্তি সই করেন হেজব-ই-ইসলামির প্রতিনিধিদলের প্রধান আমিন করিম। ইত্তেফাক/এমএএস