দ্বিতীয় বিয়ে করায় রীতিমতো পরিকল্পনা করে স্বামীর মুখে এসিড ছুঁড়ে মেরেছেন স্ত্রী। এতে মারাত্মকভাবে আহত হয়েছেন স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের জম্মু-কাশ্মিরের কাথুয়া জেলায়।
পেশায় পুলিশ কনস্টেবল মুহাম্মদ দীন এসিড হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে হিন্দুস্তান টাইমসের খবরে প্রকাশ।
পুলিশ জানিয়েছে, দ্বিতীয়বার বিয়ে করার খবর জানতে পেয়ে শামিমা আখতার তার স্বামী মুহাম্মদ দীনের উপরে বেজায় ক্ষুব্ধ ছিলেন। তাই নিজের মেয়ে এবং অপর দুই মহিলার সঙ্গে পরিকল্পনা করে স্বামীর উপরে এসিড হামলা করেন।
পুলিশ ইতোমধ্যে শামিমা আখতার, তার মেয়ে এবং অন্য দুই অভিযুক্ত মহিলাকে আটক করেছে। একটি মামলাও হয়েছে স্থানীয় থানায়।
ইত্তেফাক/এএম