অস্ট্রেলিয়ার সিডনিতে এক ৬ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উত্থাপনের পর তা অস্বীকার করেছে ১২ বছরের ছেলে। সিনহুয়া সংবাদ এজেন্সির বরাত দিয়ে এনডিটিভি জানায়, প্ররোচনা দানের মাধ্যমে একটি শিশু মেয়ের সঙ্গে অশ্লীল সম্পর্ক তৈরি এবং ১০ বছরের কম বয়সী সেই মেয়ের সঙ্গে দুইবার শারিরীক সম্পর্ক স্থাপনের দায়ে কিশোর ছেলেটিকে অভিযুক্ত করা হয়।
আদালতে তথ্য উপস্থাপন করা হয়, মেয়েটি চলতি বছরের জুন মাসের ২৪ তারিখ থেকে আগস্টের ১৬ তারিখের মধ্যে এই ঘটনার শিকার হয়। সেখানে জানানো হয়, এই ছেলেটি দুটি ভিন্ন সময়ে প্রাইমারি স্কুলে মেয়েটির সঙ্গে শারিরীক সম্পর্ক স্থাপন করে এবং এ ছাড়াও তিনবার মেয়েটির সঙ্গে অশ্লীল আচরণ করে। এ সময় ছেলেটির সঙ্গে ১২ বছর বয়সের অপর একটি ছেলেও ছিল।
অস্ট্রেলিয়ার শিশু আদালতে চলা এই বিচার কার্যক্রমে ১২ বছরের ছেলেটির পক্ষে থাকা উকিল জেমস ভিনেই জানান, তার মক্কেল সম্পূর্ন নির্দোষ। সেই সঙ্গে সে ছেলেটির বিরুদ্ধে চলতি সকল অভিযোগ নিষ্পত্তিরও দাবি জানান। এমনকি ছেলেটি যেন তার পরিবারের সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন দেখা করার সুযোগ পায় সেই জন্যও আদালতে আবেদন জানানো হয়।
বিচারক সকল বিষয়ে শোনার পর ১২ বছরের ছেলেটির জামিন মঞ্জুর করে এবং নভেম্বরের মধ্যে মামলার আরো নথি নিয়ে উভয় পক্ষকে আদালতে হাজির থাকার নির্দেশ দেয়। ২৪ নভেম্বর পুনরায় শুনানি হবে বলে জানানো হয়। এনডিটিভি।
ইত্তেফাক/আরএ