ভারতের রাজস্থানের মাউন্ট আবু এলাকায় অজগরের সাথে সেলফি তুলতে গিয়ে কামড় খেয়েছেন এক যুবক। নিজেকে ভাগ্য জোরে ছাড়াতে সক্ষম হলেও জখম হয়েছেন ওই যুবক।
মাউন্ট আবু এলাকার স্থানীয় এক হোটেলে বিশাল আকৃতির অজগর দেখতে পাওয়া গেছে, এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় উৎসাহী জনতার। এক অতি-উৎসাহী যুবক অজগরের সাথে সেলফি তুলতে গেলেই বিপত্তি আরও বাড়ে। সেলফি তোলার সময়ে অজগর কামড় বসায় ওই যুবককে।
ঘটনার খবর পেয়ে ছুটে যান বন-দফতরের কর্মীরা। সেখান থেকে বিশাল আকৃতির অজগরটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে আসেন তারা। অজগরের কামড়ে আহত যুবকের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
ইত্তেফাক/এএম