কিম জং-উনকে হত্যা করতে প্রস্তুত দক্ষিণ কোরিয়া

 
কিম জং-উনকে হত্যা করার সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হান মিন-কো বলেন, কিম জং-উনকে হত্যার জন্য আমাদের বিশেষ একটি বাহিনী তৈরি করা হয়েছে। তাদেরকে অনুমতি দিলে যে কোন সময় তারা কিমকে হত্যা করতে সক্ষম। কিম যদি আমাদের দেশের জন্য হুমকি স্বরূপ কিছু করে তাহলে আমরা নিশ্চিতভাবেই তাকে হত্যা করব। আমাদের সেই পরিকল্পনা আছে।
 
দেশটির পার্লামেন্টে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে বুধবার হান মিন-কো এই কথা বলেন। এ সময় তিনি বলেন, শত্রু পক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের জন্য প্রয়োজনীয় মিসাইল ও সুযোগ সুবিধা দক্ষিণ কোরিয়ার আছে। ইচ্ছা করলে শত্রু পক্ষের নেতাকেও নিশ্চিহ্ন করতে পারি আমরা।
 
দীর্ঘদিন যাবৎ বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। কিন্তু বিশ্বের অধিকাংশের কাছেই বিষয়টি গুজব হিসেবেই স্থান করে নিয়েছিল। কিন্তু দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর পার্লামেন্টে করা এমন মন্তব্যের পর অনেকেই অবাক হয়েছেন। সিএনএন।
 
ইত্তেফাক/আরএ