সমকামী বিয়ের বৈধতার প্রস্তাবের বিরুদ্ধে মেক্সিকোতে বিক্ষোভ

মেক্সিকোতে সমকামী বিয়ের বৈধতা দেয়ার কথা চিন্তা করছে দেশটির সরকার। তবে ইতোমধ্যে এই প্রস্তাবের বিরোধীতায় পথে নেমেছে মেক্সিকোর জনগণ।
 
রবিবার রাজধানী মেক্সিকো সিটিতে হাজার হাজার মানুষ  এই প্রস্তাবে বিপক্ষে বিক্ষোভ করে। তারা জানায়, এই আইন তাদের পারিবারিক সংস্কৃতিকে বিনষ্ট করবে।বিক্ষোভের আয়োজকরা জানান, তারা সমকামীদের অধিকারের বিরুদ্ধে নয়, কিন্তু পারিবারিক সংস্কৃতি বিনষ্ট হয় এমন কিছুর বিপক্ষে অবস্থান করবে তারা।
 
অন্যদিকে  সমকামী অধিকার আন্দোলনের নেতারা এর বিরোধীতা শুরু করেছেন। রোমান ক্যাথলিক দেশ মেক্সিকোতে মে মাসে এই ঘোষণার পর থেকেই জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।
 
মেক্সিকোর কিছু শহরে সমকামী বিয়ে বৈধ। তবে প্রেসিডেন্ট এনিক পেনা চান, জাতীয়ভাবেই এই আইন প্রতিষ্ঠিত হোক। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ