এক নারীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত হওয়ার পর ২২ বছর বয়সী এক যুবককে পাগলাগারদে পাঠানোর নির্দেশ দিয়েছে ব্রিটেনের একটি আদালত। আদালতে নথি থেকে জানা যায়, যুবকটি সন্ধ্যার সময় ইংল্যান্ডের ডার্বি বিশ্ববিদ্যালয়ে ক্লাসের জন্য যাওয়া একটি মেয়েকে রাস্তায় আটকে ফেলে এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু মেয়েটি শেষ পর্যন্ত সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
ডার্বির স্থানীয় পুলিশ ঘটনাস্থলের আলামত সংগ্রহ করে বিষয়টি নিশ্চিত করে। আদালতের নথি থেকে আরো জানা যায়, এই ছেলেটি মেয়েটির পথে আগলে দাড়ায় এবং চোখে জোরে ঘুষি মারে। এরপর সে বলে, আমি তোমাকে ধর্ষণ করব। এর এক পর্যায়ে যুবকটি মেয়েটিকে টেনে হিঁচড়ে পথের পাশে গাছের আড়ালে নিয়ে আসে। এ সময় মেয়েটি ছেলেটিকে কামড় দিয়ে পালিয়ে আসতে সক্ষম হয় এবং বিষয়টি সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশকে জানায়।
যুবকটিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। এ সময় যুবকটির মেডিকেল রেকর্ড দেখে কোর্ট জানায়, এই ছেলেটি স্বাভাবিক পরিবেশে চলার জন্য উপযোগী নয়। সে হ্যালুসিনেশন সমস্যায় ভুগছে। তাই মানসিক সমস্যা আইন অনুসারে তাকে আদালত থেকে মানসিক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেয়া হচ্ছে।
এদিকে যুবকটি আদালতে আনা নেয়ার সময় চিৎকার করে জানায়, আমি যা করছি তা সম্পর্কে আমি জানি। দ্য সান ডটকম ডটইউকে।
ইত্তেফাক/আরএ