ব্রিটেনের যুবরাজ উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটলন কানাডা সফরে গেছেন। শনিবার ব্রিটিশ কলম্বিয়ায় পৌঁছেছেন এই রাজ দম্পতি। আটদিনের সফরে তারা বিভিন্ন প্রাকৃতিক দর্শনীয় স্থান পরিদর্শন এবং শরণার্থী ও আদিবাসী আমেরিকানদের সঙ্গে সাক্ষাত করবেন।
স্থানীয় সময় বিকেল ৪টার দিকে উইলিয়াম ও কেট তাদের বিমান থেকে অবতরণ করেন । এসময় উইলিয়াম তার পুত্র জর্জকে ধরেছিলেন এবং কেটের বাহুতে কন্যা শার্লট ছিল।
ভানকুভার দ্বীপে কানাডার সবচেয়ে পশ্চিমাঞ্চলীয় প্রদেশের আইন পরিষদের সামনের লনে নীল আকাশের নীচে সামরিক অভিবাদন জানানোর মধ্যদিয়ে রাজদম্পতিকে স্বাগত জানানো হয়। এসময় আকাশের দিকে ২১ বার তোপধ্বনি করা হয়।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, রাজপরিবারের জন্য এই সফর হবে একেবারে ভিন্নধর্মী। কেননা, তারা এখন দুই সন্তানের বাবা-মা। উল্লেখ্য, পাঁচ বছর আগে তারা সর্বশেষ কানাডা সফরে গিয়েছিলেন। সূত্র: এএফপি/এমএএস