ইরাকের মসুল নগরীর দক্ষিণাঞ্চলের দুটি গ্রাম পুনর্দখল করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। নগরীর পশ্চিম তীরে আইএস বিরোধী নতুন অভিযানের অংশ হিসেবে তাদের এ সাফল্য এসেছে।
সেনাবাহিনীর স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আব্দুলামির ইয়ারাল্লাহ এক বিবৃতিতে বলেন, মসুল বিমান বন্দরের দিকে ধাবিত ইরাকি বাহিনী রোববার আতবাহ ও আল-লাজাগাহ গ্রাম পুনর্দখল করেছে। এর আগে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি ইসলামিক স্টেট (আইএস)’র কাছ থেকে মসুলের পশ্চিমাঞ্চল পুনর্দখল করতে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন।
তিনি বলেন, ‘আইএস সন্ত্রাসীদের কবল থেকে দেশের মানুষকে রক্ষা করতে আমাদের বাহিনী অভিযান শুরু করেছে।’ এএফপি।
ইত্তেফাক/সাব্বির