পূর্ব মসুলে জোড়া আত্মঘাতী হামলায় নিহত ৫

ইরাকের পূর্ব মসুলে দুটি আত্মঘাতী বোমা হামলায় তিন ইরাকি সেনাসহ ৫ জন নিহত হয়েছে। রবিবার সম্প্রতি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) থেকে মুক্ত হওয়া এলাকাতে এই হামলার ঘটনা ঘটে।
 
 
রবিবার প্রথম হামলাটি ঘটে একটি মিলিটারি চেকপয়েন্টে, সেখানে তিন সেনা নিহত হয়। দ্বিতীয় হামলাটি হয় মসুলের বাণিজ্যিক এলাকা বলে পরিচিত ‘মাই ফেয়ার লেডি’তে এক হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়। এই দুই হামলায় আরো অনেক মানুষ আহত হয়।
 
হামলাকারীরা এখনো আইএসের নিয়ন্ত্রণে থাকা পশ্চিম মসুল থেকে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি সেনাবাহিনী মসুলের পূর্ব দিক থেকে সফলতার সঙ্গে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। গত মাসে এই অভিযান সমাপ্ত হওয়ার পরে রবিবার পশ্চিম মসুলের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। রয়টার্স।
 
ইত্তেফাক/সাব্বির