জার্মানির মিউনিখে ইউক্রেন ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে একটি সমঝোতা চুক্তির পর দেশটির পূর্বাঞ্চলে উভয়পক্ষের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হতে যাচ্ছে। এই চুক্তিতে সীমান্ত থেকে ভারী অস্ত্র প্রত্যাহার করার কথাও উল্লেখ রয়েছে।
তবে ওই অঞ্চলটিতে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে এর আগেও এ ধরনের বেশ কয়েকটি চুক্তি হয়। কিন্তু বাস্তবিক অর্থে সেখানে শান্তির কোন লক্ষণ দেখা যায়নি। বিগত ৩০ মাস ধরে রুশ সমর্থিত বিদ্রোহী যোদ্ধা ও ইউক্রেনের সেনাবাহিনী পরস্পরের সঙ্গে প্রায় প্রতিদিনই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
জানুয়ারির গোঁড়ার দিকে অঞ্চলটিতে সহিংসতার মাত্রা তীব্র হয়।
ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, সপ্তাহান্তে উভয়পক্ষের সংঘর্ষে ইউক্রেনের ২ সেনা নিহত ও অপর ১৬ জন আহত হয়েছে। সিএনএন।
ইত্তেফাক/সেতু