সিরিয়ায় বোমা হামলায় ৪ রাশিয়ান সেনা নিহত

সিরিয়ায় রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে ৪ রাশিয়ান সেনা নিহত হয়েছে। রাশিয়ান সেনাবাহিনী এ খবর নিশ্চিত করেছে।
 
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার তিয়াস বিমান ঘাটি থেকে সিরীয় সামরিক কনভয়ের সঙ্গে রাশিয়ান সামরিক উপদেষ্টারা হমস প্রদেশে যাওয়ার পথে এই বিস্ফোরণের শিকার হন। ঘটনাস্থলটি ইসলামিক স্টেট অধিকৃত পালমিরান নিকটে। দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে এই বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া আরো দুই রুশ সেনা আহত হয়েছে।
 
এই নিয়ে সিরিয়ায় ২৭ জন রুশ সেনা নিহত হল। এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। বাশার আল আসাদের সমর্থনে ২০১৫ সালে রাশিয়া সিরিয়ায় সেনা নিয়োজিত করে। এপি।    
 
ইত্তেফাক/সাব্বির