মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল এইচআর ম্যাকমাস্টারের নাম ঘোষণা করেছেন।
লে. জে. মাইকেল ফ্লিন এর স্থলাভিষিক্ত হিসেবে ম্যাকস্টারের দায়িত্ব গ্রহণ করবে এমনটিই জানিয়ে মঙ্গলবার এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
কিছুদিন আগে মাইকেল ফ্লিন মাত্র তিন সপ্তাহ তিন দিন দায়িত্ব পালন করার পর বরখাস্ত হয়েছিলেন। তিনি ট্রাম্পের বিরোধিতা করার কারণে বরখাস্ত হয়েছিলেন বলে জানা যায়।
ম্যাকমাস্টার যুক্তরাষ্ট্র সরকারের দুর্নীতি বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হিসেবে ইরাক-আফগানিস্তানে কর্মরত ছিলেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ম্যাকমাস্টারের নিয়োগের কথা নিজেই জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি তাকে ' জ্ঞানী ও অভিজ্ঞ' হিসেবে উল্লেখ করেছেন।
ইত্তেফাক/জামান