যৌন হয়রানির গুরুতর অভিযোগ ওঠার পর ঘটনার তদন্ত করতে যাচ্ছে উবার। গত রবিবার একথা জানা যায়। এ ঘটনার তদন্ত করার দায়িত্ব নিয়েছেন সাবেক এটর্নি জেনারেল এরিক হোল্ডার।
কোম্পানির সাবেক এক কর্মচারী সুসান ফাওলার তার ব্লগে কোম্পানির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। সোমবার উবারের প্রধান ট্রাভিস কালানিক কর্মচারীদের উদ্দেশ্যে তদন্ত সম্পর্কিত অনেক তথ্য ইমেইল করেন এবং সেইসাথে পরবর্তী পরিকল্পনার কথাও জানান।
তিনি বলেন, এই ২৪ ঘণ্টা আমাদের জন্য খুব কঠিন সময়। আমাদের কোম্পানি ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে ঘটনাটির তদন্তের দায়িত্ব নিয়েছেন ওবামা প্রশাসনের সাবেক মার্কিন এটর্নি জেনারেল এরিক হোল্ডার ও ট্যামি আলবারান। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির