ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট জেন-ক্লাইডে জাঙ্কার বলেন, 'যুক্তরাজ্যকে ব্রেক্সিটের জন্য বড় বিল পরিশোধ করতে হবে'। এই ইস্যুতে দুই বছর যুক্তরাজ্য ও ইউরোপীয়ান ইউনিয়নের বেশ কঠিন আলোচনা হবে বলেও জানান তিনি।
এ সময় তিনি দৃঢ় প্রতিজ্ঞ ভাবে বলেন, ছেড়ে যেতে চাইলে তার জন্য কোন ডিসকাউন্ট বা ব্যয়ে শূন্য কোন ব্যবস্থা পাবে না (যুক্তরাজ্য)। ব্রেক্সিটের কথা শেষ হওয়ার পর ইউরোপীয়ান ইউনিয়নের কাছে ৬ হাজার কোটি ইউরো হস্তান্তর করতে হবে যুক্তরাষ্ট্রকে।
ইউরোপীয়ান ইউনিয়ন নিয়ে হাউজ অব লর্ডে দ্বিতীয় দিনের মত আলোচনা চলছে। আর তার মধ্যেই এই মন্তব্য করলেন জাঙ্কার। হাউজ অব লর্ডে এই আইন পাশ হলে থেরেসা মে 'আর্টিকেল ৫০' নিয়ে ইউরোপীয়ান ইউনিয়নের সঙ্গে আলোচনা শুরু করতে পারবেন। বিবিসি।
ইত্তেফাক/রাফাত