স্ট্যাচু অব লিবার্টি স্বাগত জানাল শরণার্থীদের! আসল মুখ ফুটে এই কথাটি যুক্তরাষ্ট্রে অবস্থিত এই মূর্তির পক্ষে বলা সম্ভব নয়। তবে সত্যিকার অর্থেই এমন এক বার্তা মঙ্গলবার বিকেলে পোস্টার আকারে দেয়া ছিল যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই স্থাপনায়।
এবিসি নিউজ জানায়, স্ট্যাচু অব লিবার্টির পাদানিতে একটি লাল রঙের ব্যানার ছিল। সেখানে সাদা রঙে লেখা ছিল 'রিফুজিস ওয়েলকাম'।৩ ফুট চওড়া ও ২০ ফুট লম্বা ব্যানারটি স্থানীয় সময় দুপর ১২টা ৫০ মিনিট থেকে বিকেল পর্যন্ত ঝোলানো ছিল। এ সময় স্ট্যাচু অব লিবার্টির এই ব্যানারসহ ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তারপর টনক নড়ে এই স্থাপনার নিরাপত্তারক্ষীদের।
শেষ পর্যন্ত ব্যানারটি নামানো হয় স্ট্যাচু অব লিবার্টির পাদানি থেকে। কিন্তু ছবিটি তারপরও শেয়ার হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবিসি নিউজ।
Patriots unfurled a massive banner at the foot of Lady Liberty.
— Alt Lady Liberty (@AltStatLiberty) February 21, 2017
When injustice is being perpetuated, we must all stand up#RefugeesWelcome pic.twitter.com/rz3Qtwzqco
ইত্তেফাক/রাফাত