ক্যালিফোর্নিয়ার সানহোসেতে বন্যা, আটকে পড়া অনেককে উদ্ধার

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানহোসের পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে বন্যার কবলে পড়া অনেক লোকজন ও পোষাপ্রাণীকে দ্রুত উদ্ধার করা হয়েছে। 
 
প্রবল বর্ষণের কারণে সেখানে নদীর পানি উপচে পড়ায় এ বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে ক্যালিফোর্নিয়া শহরের অনেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
 
লোকজনকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলতে দমকল বাহিনীর কর্মীরা ওই এলাকার প্রতিটি বাড়িতে গিয়েছে। ববি লী নামের এক ব্যক্তি বলেন, ‘তার জীবনে তিনি এ ধরণের বন্যা আর কখনো দেখেননি।’ তিনি আরো জানান, বন্যার পানিতে অনেক গাড়ি পানির নিচে তলিয়ে গেছে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির