মসুল বিমানবন্দর পুনরুদ্ধার ইরাকি বাহিনীর

মসুল বিমান ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দখল থেকে পুনরুদ্ধার করেছে ইরাকি বাহিনী। আইএস জঙ্গিরা দুরবর্তী স্থান থেকে ইরাকি বাহিনীর উপর মর্টার শেল নিক্ষেপ অব্যাহত রেখেছে।
 
বিমানবন্দর পুনরুদ্ধারে পশ্চিম মসুল থেকে আইএস বিতাড়নের ইরাকি অভিযানের বিরাট সাফল্য অর্জিত হল। এর আগে গত মাসে পূর্ব মসুল আইএস মুক্ত করা হয়। বিমানবন্দরের রানওয়ে আইএস ধ্বংস করে দিয়েছে। তবে এই বিজয় মসুলকে আইএস মুক্ত করার জন্য বিরাট অগ্রগতি। কারণ এটি নিয়ন্ত্রণ করতে পারলে দক্ষিণাঞ্চল থেকে পশ্চিম মসুলকে নিরাপত্তা বলয়ে নেয়া সহজ হবে।
 
উল্লেখ্য, পূর্ব মসুল থেকে আয়তনে ছোট হলেও জনসংখ্যায় পশ্চিম মসুল বড় এবং এখানে আইএস সমর্থক জনগোষ্ঠী রয়েছে। জাতিসংঘ সেখানে আটকে পড়া ৬ লক্ষ ৫০ হাজার বেসামরিক নাগরিকের বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে। ১লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ ইতিমধ্যে মসুলে নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। মসুলের পূর্ব  ও পশ্চিমে তাইগ্রিস নদীর উপর দিয়ে সংযুক্ত সব সেতু বিমান হামলা করে ধ্বংস করা হয়েছে। ২০১৪ সালে আইএস জঙ্গিরা মসুলসহ ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পরে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির