মন্দিরে কোটি টাকার সোনা দানের ঘোষণায় বিপাকে তেলেঙ্গানার মন্ত্রী

দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী মন্দিরে সরকারী কোষাগারের প্রায় ৫ কোটি রুপির সোনা দেয়ার ঘোষণায় সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার শিকার হয়েছেন।
 
ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি’র প্রতিবেদনে জানা যায়, রাজ্যটির মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের যুগব্যাপী প্রচারণায় ২০১৪ সালে তেলেঙ্গানা দেশটির নতুন রাজ্যের স্বীকৃতি পায়। আর এই সাফল্যে খুশি হয়ে ‘ঈশ্বরকে ধন্যবাদ’ জানাতে তিনি বৃহস্পতিবার মন্দিরে এই সোনা দানের ঘোষণা দেন।
 
আর তাতেই দেশটির সচেতন মহল ক্ষেপে ওঠেছেন। খবরটি জানার পর অনেকেই একে ‘কাণ্ডজ্ঞানহীন কাজ’ বলে আখ্যা দিয়ে টুইটার, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেন।
 
এরআগেও এধরণের কাজ করে সমালোচিত হয়েছিলেন চন্দ্রশেখর। ২০১৬ সালেই এ রাজনীতিবিদের ব্যবহৃত বাড়ির ব্যয়ের উপর কর প্রদানের শর্ত আসে প্রায় ৫০ কোটি রুপির মতো। 
 
তবে এবারের ঘটনায় রাজ্যটির এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানায়, মন্দিরে মন্ত্রীর এ সোনা প্রদানের অর্থ হচ্ছে রাজ্যের জনগণেরই উপকার।’
 
কিন্তু একথা মানতে মোটেও রাজি নন দেশটির সচেতন মহল। রাজ্য সরকারের কোষাগারের টাকা এভাবে নিজের ইচ্ছায় দান করাতে তাই তারা বেজায় চটেছেন চন্দ্রশেখর রাও এর উপর। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু