ট্রাম্পের সীমান্তনীতি না মানার ঘোষণা মেক্সিকোর

ট্রাম্প প্রশাসন গতকাল বুধবার দেশটিতে অবৈধ অভিবাসীদের ধরতে নতুন করে দিক-নির্দেশনা জারি করার বৃহস্পতিবার মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের নতুন সীমান্তনীতি মেনে নেবে না।
 
নতুন অভিবাসী আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় সকল অবৈধ অভিবাসীকে তাড়িয়ে দেয়া যাবে।
 
এদিকে ট্রাম্প প্রশাসন দেশটিতে এমন একটি আইন বাস্তবায়ন করতে যাচ্ছে, যেখানে বলা হয়েছে- অনিবন্ধিত ও অবৈধ অভিবাসীরা যে দেশ থেকেই আসুক না কেন তাদের মেক্সিকোতে পাঠিয়ে দেয়া হবে। তবে এই ঘোষণায়ও ক্ষুব্ধ হয় মেক্সিকো।
 
এরই প্রতিক্রিয়ায় মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারায় বলেছেন, কোন সরকারের নেয়া একতরফা সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।
 
বলা হয়ে থাকে, যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বড় অংশই এসেছে মেক্সিকো থেকে। সেখান থেকে আসা অভিবাসীদের ঠেকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার কথা বলেছেন।
 
অবৈধ অভিবাসী ঠেকাতে জারি করা নতুন দিকনির্দেশনায় বলা হয়েছে, অপরাধের রেকর্ড আছে ও মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকি কিংবা সামাজিক সুবিধার অপব্যবহার করেছে এমন সকল অ-নিবন্ধিত অভিবাসীদের দেশটি থেকে বের করে দেয়া হবে।
 
এছাড়া যারা নিজেদের মিথ্যে পরিচয় দিয়েছে তাদের এবং যাদেরকে জন-নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করা হবে তাদেরও খুঁজে বের করা হবে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু