নেপালের কাঠমান্ডু উপত্যকায় দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ২২ মিনিটে ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। আবার ১০টা ৬ মিনিটে ৪.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিম নেপালের সোয়ানরা এলাকায়, দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মধ্যাঞ্চলের সালু এলাকায়।
নেপালের ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, এগুলো হচ্ছে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভূমিকম্পের ‘আফটার শক’। ওই ভূমিকম্পে ৮ হাজার মানুষ নিহত হয়েছিল। সোমবার পর্যন্ত সেই ভূমিকম্পের ৪৭৮টি আফটার শকের খবর পাওয়া গেছে। এনডিটিভি।
ইত্তেফাক/সাব্বির