দ. কোরিয়া দেশটির প্রতিরক্ষা নিরাপত্তা বৃদ্ধিতে এবার থার্ড মিসাইল প্রতিরক্ষা কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছে। সোমবার আন্তর্জাতিক মহলের সঙ্গে দেশটির একটি চুক্তি বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে একথা জানান, দ. কোরিয়ার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা।
এরআগে প্রতিবেশী দেশ উ. কোরিয়ার এ ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়। ফলে এ ব্যবস্থা কার্যকর হলে এখন থেকে দ. কোরিয়াও দাবি করতে পারবে, যে তারা স্বল্প, মধ্য ও দূরপাল্লার যেকোনো ব্যালাস্টিক মিসাইল আক্রমণ ঠেকিয়ে দিতে সক্ষম।
সম্প্রতি আন্তর্জাতিক কনগ্লোমিরেট লোটে’র সঙ্গে দ. কোরিয়ার এক চুক্তির ফলে দেশটির মিলিটারির সক্ষমতা বৃদ্ধিতে এই ধরণের প্রতিরক্ষা বাস্তবায়নের পথ সুগম হয়ে যায়।
IMG0
গত বুধবারে দেশটি এ ধরণের একটি চুক্তি করেছে বলে বার্তা সংস্থা সিএনএনকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আমেরিকার সহযোগিতায় দ. কোরিয়া সরকার এ বছরের শেষের দিকে এই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করতে যাচ্ছে।
এরআগে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস প্যাটিস দ. কোরিয়া ভ্রমণে গিয়ে জানান, উ. কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ. কোরিয়াকে সর্বাত্মক সহযোগিতা করবে ডোনাল্ড ট্রাম্প সরকার। সিএনএন।
ইত্তেফাক/সেতু