উ. কেরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎভাই কিম জং ন্যাম হত্যায় জড়িত সন্দেহে দুই নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। বুধবার মালয়েশিয়ান প্রসিকিউটররা একথা জানান।
দেশটির এটর্নি জেনারেল মোহাম্মদ আপান্দি আলী বলেন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের এই দুই নারীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ন্যাম হত্যার অভিযোগ আনা হবে।
দোষী প্রমাণিত হলে তাদের মৃত্যুর মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি।
এরআগে গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে দুই নারী ন্যামের মুখমণ্ডলে উচ্চ মাত্রার বিষাক্ত রাসায়নিক ভিএস নার্ভ ছড়িয়ে দেয়। এর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ন্যাম মৃত্যুবরণ করেন। বিবিসি।
ইত্তেফাক/সেতু