বিক্ষোভ ও তথ্য ফাঁসের জন্য দায়ী ওবামা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের বিরুদ্ধে বিক্ষোভ ও তার দফতর থেকে তথ্য ফাঁসের পেছনে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা রয়েছেন বলে মনে করছেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
 
সাক্ষাতকারে ট্রাম্প বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট ওবামা এর পেছনে রয়েছে আর কারণ নিশ্চিতভাবেই তার সমর্থক লোকজনই এসব করছে। আমি এটাও মনে করি এটা শুধুমাত্র রাজনীতি। অন্য অনেক উদ্ভট দাবির মত এই অভিযোগের পক্ষেও কোনো প্রমাণ বা জোরালো যুক্তি উপস্থাপন করতে পারেননি ট্রাম্প। ওবামা ট্রাম্পের এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
 
বিভিন্ন ইস্যুতে ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে দেয়া সাক্ষাতকারে ট্রাম্প নিজের এক মাসের প্রেসিডেন্ট মেয়াদের অর্জনের জন্য ‘এ’ গ্রেড দিয়েছেন কিন্তু চেষ্টার জন্য ‘এ প্লাস’ দিয়েছেন। এছাড়া বরাবর সিএনএন, নিউইয়র্ক টাইমসসহ বড় বড় গণমাধ্যমকে ভুয়া বলে অভিহিত করা ট্রাম্প বলেন, হোয়াইট হাউজ রিপোর্টারদের ডিনারে যোগ দেয়া হবে ‘ভণ্ডামির’ সমতুল্য। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির