নরওয়ে কর্তৃপক্ষ গণহত্যাকারী অ্যান্ডার্স ব্রেইভিকের অধিকার লঙ্ঘন করেনি বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। এর আগে একটি নিম্ন আদালত রায় দিয়েছিল, ৭৭ জনকে হত্যা করা ব্রেইভিককে কারাগারে অমানবিক পরিস্থিতিতে রাখা হচ্ছিল।
আপিল আদালত সেই রায় বাতিল করে দিয়েছে। ২০১১ সালের জুলাই মাসে এই রক্ষণশীল ডানপন্থি ৭৭ জনকে হত্যা করে। যার মধ্যে রাজধানী অসলোতে গাড়িবোমা হামলা করে আটজনকে হত্যা করে। এরপর দেশটির উটোয়া দ্বীপে মধ্য বামপন্থি রাজনৈতিক কর্মীদের গ্রীষ্মকালীন ক্যাম্পে ৬৯ জনকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের জন্য তার ২১ বছরের কারাদণ্ড হয়েছে।
ব্রেইভিক এর আগে দাবি করেছিল, তাকে ২২-২৩ ঘণ্টা অন্য কারাবন্দীদের থেকে আলাদা করে রাখা হচ্ছিল যার ফলে তার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তার এই অভিযোগের পরে নিম্ন আদালত তার পক্ষে রায় দেয়। আপিল কোর্ট সেই রায় বাতিল করে দেয়া রায়ে বলেন, ব্রেইভিক নির্যাতন, বা অমানবিক আচরণের শিকার হয়নি এবং হচ্ছে না।
IMG0
২০১২ সালে ৩৮ বছর বয়সী ব্রেইভিকের কারাদণ্ড হওয়ার পর থেকে স্কিয়েন কারাগারে তাকে আলাদা সেলে রাখা হচ্ছে। নরওয়ে সরকার বলেছে, তাকে আলাদা রাখা হচ্ছে কারণ সে বিপদজনক। আর এই জন্য তাকে তিনটি সুযোগ সুবিধা সম্পন্ন সেল দেয়া হয়েছে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির