মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের কমান্ডার হিসেবে বেলজিয়ামের মেজর জেনারেল জিয়ান পল ডেকোনিনকে নিয়োগ দেয়া হয়েছে। এটি হচ্ছে জাতিসংঘের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশন। জাতিসংঘ বৃহস্পতিবার তার এ নিয়োগের একথা জানায়।
ডেকোনিনক ডেনমার্কের মেজর জেনারেল মাইকেল ললেসগার্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন। এরআগে ললেসগার্ড এক বছরের জন্য এ বাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করেন।
দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের এক হাজার ৩শ’ সৈন্য রয়েছে। কিন্তু দেশটিতে বারবার হামলার শিকার হচ্ছেন তারা।
২০১৩ সালে এ মিশন গঠন করা হয়। এর পর থেকে বিভিন্ন হামলায় শতাধিক শান্তিরক্ষী নিহত হয়। এএফপি।
ইত্তেফাক/সেতু