২০ লাখ শিক্ষানবিশকে কারিগরি প্রশিক্ষণ দিলো সৌদি আরব

সৌদি আরবের প্রশিক্ষক সংস্থা ও কলেজ থেকে স্বেচ্ছাসেবামূলক কাজের ওপর প্রশিক্ষণ নিয়ে ২০ লাখের বেশি শিক্ষানবিশ উপকৃত হয়েছে। দেশটির টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং কর্পোরেশন (টিভিটিসি) একথা জানিয়েছে।
 
টিভিটিসি’র গভর্নর আহমেদ বিন ফাহাদ আল-ফুহাইদ মঙ্গলবার ‘স্কাউট অ্যান্ড ভলেন্টারি ওয়ার্ক’-এর ওপর বিশ্ব সম্মেলনে এ ঘোষণা দেন।
 
টিভিটিসি এক বিবৃতিতে জানায়, বাদশাহ্ সালমানের পৃষ্ঠপোষকতায় সৌদি অ্যারাবিয়ান বয় স্কাউটস অ্যাসোসিয়েশন (এসএবিএ) এই সম্মেলনের আয়োজন করে। 
 
কনফারেন্স চলাকালে আরো প্রশিক্ষণ ইন্সটিটিউট ও কারিগরি কলেজ স্থাপনে টিভিটিসি ও সাবার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 
 
টিভিটিসি গভর্নর বলেন, টিভিটিসি স্বেচ্ছাসেবীরা বিনিয়োগ এবং হজ ও উমরাহ্’র পাশাপাশি সৌদি জাতীয় দিবসে সেবামূলক বিভিন্ন কাজ করে থাকে।
 
টিভিটিসি বিদ্যুৎ, পানি ব্যবস্থাপনা, ছুতোর কাজ, গাড়ি ব্যবস্থাপনা, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনারিং ও ঝালাইয়ের কাজসহ বিভিন্ন কারিগরি ও পেশাগত শিক্ষাকে প্রাধান্য দিয়ে সকল কলেজ ও প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড বাড়াতে চাইছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু