থাইল্যান্ডে বন্দুক হামলায় ৩ সৈন্য নিহত

 
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি বাজারে বন্দুক হামলায় তিন সৈন্য নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি শুক্রবার একথা জানিয়েছে।
 
থাইল্যান্ডের দক্ষিণ প্রান্তের প্রদেশটিতে মালয় মুসলিম বিদ্রোহীরা ১৩ বছর ধরে বৌদ্ধ-প্রধান সরকারের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৬ হাজার ৮শ'র বেশি প্রাণহানি ঘটেছে।
 
বৃহস্পতিবার রাতে বন্দুকধারীরা সাদা পোশাকের ওই তিন সৈন্যকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সৈন্যরা পাত্তানি প্রদেশের মায়ো জেলার ওই নৈশ বাজারে টহল দিচ্ছিল। -বাসস।
 
ইত্তেফাক/জামান