যৌন হয়রানির দায় যুক্তরাষ্ট্রে ভারতীয় অ্যাথলেট আটক

 
যৌন হয়রানির দায়ে ভারতীয় এক স্নোশু অ্যাথলেটকে আটক করেছে যুক্তরাষ্ট্র পুলিশ।  
 
তানভীর হোসাইন (২৪) নামে এই অ্যাথলেটের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক মেয়েকে কামুকভাবে চুমু দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
 
ভারত শাসিত কাশ্মীরে তানভীরের বাড়ি। সে ২৩-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা ওয়ার্ল্ড স্নোশু চ্যাম্পিয়নশিপ-২০১৭'এ যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।
 
স্থানীয় পুলিশ জানিয়েছে, অ্যাডিরোনডাকের পাহাড়ি একটি গ্রামে গত সোমবার তানভীর এ ঘটনা ঘটান। ওই মেয়েকে চুমু দেওয়ার পর সে তা পরিবারকে এ বিষয় বলে দেয়। তার পর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তানভীর অবশ্য এবিষয় অস্বীকার করেছেন।
 
ইত্তেফাক/জামান