মিয়ানমারে ৫.১ মাত্রার ভূমিকম্প

 
মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার সকালে ৫.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ একথা জানিয়েছে।
 
ভূমিকম্পটির কেন্দ্র ছিল হোমালিন শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে, সাগাইং অঞ্চল ও মায়ানমার-ভারত সীমান্তের কাছে। স্থানীয় সময় সকাল ৮টা ৪১ মিনিটে ভূমিকম্পটি হয়। খবর বার্তা সংস্থা সিনহুয়ার। 
 
তাৎক্ষণিকভাবে পার্বত্য অঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। -বাসস
 
ইত্তেফাক/কাউছার