বাঘায় পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৪

রাজশাহীর বাঘায় পৃথক অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ চার যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে  উপজেলার বেড়ের-বাড়ি, বিনোদপুর ও  কলিগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। 
 
থানা সূত্রে জানা গেছে, আটক চারজনের মধ্যে হাফিজুল ইসলাম (২৩) ও রাজু আহাম্মেদ (২৮) এর বাড়ি নাটোরের বড়াইগ্রাম ও লালপুর  উপজেলায়। তাদেরকে ৭০ পিস ইয়াবাসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেড়ের বাড়ি এলাকা থেকে শনিবার রাত ৯ টায় আটক করা হয়। 
এর আগে বাঘা উপজেলার মহদীপুর গ্রামের সোহাগ ও কলিগ্রাম এলাকার শ্যামলকে ৫০ পিস ইয়াবাসহ পাকুড়িয়া এলাকা থেকে আটক করে পুলিশ। 
 
আরও পড়ুন: সিরিজ বোমায় রক্তাক্ত শ্রীলঙ্কার তিন চার্চ, তিন হোটেল, নিহত ১৫৮
 
বাঘা থানা অফিসার ইনচার্জ মহাসীন আলী জানান, আটক চারজনের নামে পৃথক দুটি মামলা দিয়ে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে