যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদে স্যান্ডি সহায়তা বিল পাস
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:০০
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে স্যান্ডি সহায়তা বিল পাস হয়েছে। ঘূর্ণিঝড় স্যান্ডিতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ইন্স্যুরেন্সের দাবির টাকা যোগান দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ৯৭০ কোটি ডলার অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে। ৩৫৪-৬৭ ভোটে বিলটি পাস হয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১ লাখ ১৫ হাজার মানুষের দাবিকৃত টাকা দিতে গিয়ে ন্যাশনাল ফ্লাড ্ইন্স্যুরেন্স প্রোগামের তহবিল আগামী সপ্তাহে শেষ হয়ে যেত। না ভোটের সবগুলোই পড়েছে রিপাবলিকানদের পক্ষ থেকে। ১শ’ কোটি ডলারের অর্থ সহায়তার ব্যাপারে আগামী মাসে আরেকটি ভোটাভুটি অনুষ্ঠিত হতে পারে।