যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রেসিডেন্ট মোরালেসকে্ উত্খাত চেষ্টার অভিযোগ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসকে ক্ষমতা থেকে উত্খাত করার চেষ্টার অভিযোগ এনেছেন বলিভিয়ার একজন মন্ত্রী। দেশটির মন্ত্রী জুয়ান রেমন কুইনটানা বলেন, তার কাছে এব্যাপারে অকাট্য প্রমাণ আছে। তিনি বলেন, মার্কিন দূতাবাসের অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ প্রেসিডেন্ট ওবামার কাছে পেশ করা হবে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বলিভিয়া থেকে প্রত্যাহার করেন প্রেসিডেন্ট মোরালেস। এখন লা পাজে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স দায়িত্ব পালন করছেন।