সিরিয়া সীমান্তে নতুন
বেষ্টনী তৈরি করবে
ইসরাইল
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:০৯
সিরিয়া সীমান্তে দেশের উত্তরাংশে নতুন করে নিরাপত্তা বেস্টনী গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন গত রবিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। মিসর সীমান্তে ২৩০ কিলোমিটার দীর্ঘ নিরাপত্তা বেষ্টনীর কাজ শেষ হওয়ার পর এই পরিকল্পনার কথা ঘোষণা করা হলো। মন্ত্রীসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, গোলান মালভূমি এলাকায় সীমান্তরেখায় কিছুটা পরিবর্তন এনে আমরা বেস্টনী গড়তে চাচ্ছি। এসময় তিনি ১৯৬৭ সালের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে অধিকৃত একটি এলাকার কথা উল্লেখ করেন। সিরিয়ায় ক্রমবর্ধমান অস্থিতিশীলতার কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন,অবৈধ অনুপ্রবেশ এবং জঙ্গি তত্পরতা প্রতিহত করা হবে।