ক্যালিফোর্নিয়ার সেই ছাত্রকে বিচারের অযোগ্য ঘোষণা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ক্রিশ্চিয়ান কলেজে সাতজনকে গুলি করে হত্যা মামলায় অভিযুক্ত অন গোহকে বিচারের জন্য অযোগ্য বলে ঘোষণা করেছে আদালত। ওইকোস বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র গত বছরের এপ্রিলে অকল্যান্ডে সাতজনকে গুলি করে হত্যা করে। অন গোহ এর আইনজীবী আদালতে তাকে মানসিকভাবে অসুস্থ্য দেখিয়ে বিচারের উর্দ্ধে দাবি করলে আদালত তা মঞ্জুর করে। আইনজীবী ডেভিড ক্লজ তার সুস্থ্যতা নিয়ে প্রশ্ন তুলে আদালতকে জানিয়েছেন, অন গোহ মোটেই বিচারের উপযোগী নয়। তিনি অনেকদিন ধরেই প্যারানয়েড সিজোফ্রেনিয়ায় ভুগছেন। সুতরাং তার মতো একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে দোষী হিসাবে সাব্যস্ত করা ঠিক হবে না। বিচারক ক্যারি প্যানেট্টা তার আইনজীবীর এ যুক্তিগ্রহণ করে তাকে ক্যালিফোর্নিয়া মানসিক হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি করার নির্দেশ দিয়েছেন। যতদিন যা পর্যন্ত তিনি বিচারের জন্য কাঠগড়ায় দাঁড়ানোর উপযুক্ত হচ্ছেন ততদিন পর্যন্ত তাকে চিকিত্সার পরামর্শ দেন তিনি। সেই সাথে প্রতি তিন মাস অন্তর তার শারীরিক অবস্থা সম্পর্কে আদালতকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।